ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রথম সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার নাম প্রকাশ করা হবে: জামায়াত আমির আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন: ইসলামী আন্দোলন সরকারের সব গণবিরোধী কাজের প্রতিবাদ জানাবে জামায়াত: গোলাম পরওয়ার
Advertise with us

ঢাকা-দিল্লির সুবিধামতো সময়েই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ২৫ বার পঠিত
ঢাকা-দিল্লির সুবিধামতো সময়েই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন

ছবি: সংগৃহীত

নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লি এখনো কাজ করছে। দুই দেশের পারস্পরিক সুবিধামতো সময়েই সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সমতা, ন্যায্যতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সোমবার সকালে নিজের দপ্তরে প্রথমবারের মতো দায়িত্ব পালন করতে এসে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মন্ত্রণালয়ে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরটি নিয়ে দুই দেশই কাজ করছে। ঢাকা ও দিল্লির সুবিধামতো সময়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

সাম্প্রতিক সময়ে ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকেও ইতিবাচকভাবে দেখছেন বলে জানান তিনি।

নতুন দায়িত্বের চ্যালেঞ্জ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখাই তার অন্যতম দায়িত্ব। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে।তিনি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

এদিকে জ্বালানি সহযোগিতার বিষয়েও বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানান হুমায়ুন কবির। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি আরও কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us