ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রথম সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার নাম প্রকাশ করা হবে: জামায়াত আমির আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন: ইসলামী আন্দোলন সরকারের সব গণবিরোধী কাজের প্রতিবাদ জানাবে জামায়াত: গোলাম পরওয়ার
Advertise with us

শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার নাম প্রকাশ করা হবে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ২০ বার পঠিত
শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার নাম প্রকাশ করা হবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের সময় জানিয়েছেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করা হবে।
ডা. শফিকুর রহমান জানানন, তারা এরইমধ্যে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছেন। তাদের প্রশিক্ষণ চলছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করা হবে।

মতবিনিময় শেষে আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান বলেছেন, ‘সাংবাদিকদের পক্ষ থেকে বিরোধী দলকে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করার পরামর্শ দেওয়া হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই প্রস্তাবের প্রশংসা করেন এবং জানান যে তারা ইতোমধ্যে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছেন। বর্তমানে প্রশিক্ষণ চলছে।’

আমার দেশ সম্পাদক বলেন, ‘আমাদের দেশের রাজনীতিবিদদের সব বিষয়ে কথা বলার একটি সাধারণ অভ্যাস থাকলেও শ্যাডো ক্যাবিনেট থাকলে নির্দিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট ব্যক্তিরা কথা বলবেন। এটি একদিকে যেমন সরকারের ওপর সার্বক্ষণিক গঠনমূলক চাপ সৃষ্টি করবে, অন্যদিকে বিরোধী দলের জন্য ভবিষ্যৎ সরকার পরিচালনার ভালো একটি প্রশিক্ষণ হিসেবে কাজ করবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us