ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রথম সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার নাম প্রকাশ করা হবে: জামায়াত আমির আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন: ইসলামী আন্দোলন সরকারের সব গণবিরোধী কাজের প্রতিবাদ জানাবে জামায়াত: গোলাম পরওয়ার
Advertise with us

মুক্তির আগেই ‘কেজিএফ ২’-কে ছাড়ানোর পথে ‘টক্সিক’

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ২০ বার পঠিত
মুক্তির আগেই ‘কেজিএফ ২’-কে ছাড়ানোর পথে ‘টক্সিক’

ছবি: সংগৃহীত

চার বছর পর বড় পর্দায় ফিরছেন কন্নড় তারকা যশ। তার নতুন সিনেমা ‘টক্সিক : আ ফেইরি টেল ফর গ্রোন আপস’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে তৈরি করেছে সাড়া। দুই দিনেরও কম সময়ে সিনেমাটির অগ্রিম বুকিং ছাড়িয়েছে ২৭ কোটি রুপি।

শুক্রবার শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রিতে এখন পর্যন্ত ৪ লাখ ৭৩ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। এনডিটিভির তথ্য অনুযায়ী, শুধু ভারতেই প্রথম দিনের অগ্রিম বুকিং ২৭ কোটি রুপি ছাড়িয়েছে। এর মধ্যে ব্লক সিটও রয়েছে। এগুলো বাদ দিলে বুকিংয়ের পরিমাণ ১৮ কোটি রুপি ছাড়িয়েছে।

যশের নিজ রাজ্য কর্ণাটকেই সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে। সেখানে অগ্রিম বুকিং ১৪ কোটি রুপি ছাড়িয়েছে। মহারাষ্ট্রে হয়েছে প্রায় আড়াই কোটি রুপির বুকিং।

আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে প্রায় ১০ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ নিয়ে দর্শকদের আগ্রহের প্রভাব মুক্তির প্রথম দিনেই দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি প্রথম দিনের আয়ে যশের আগের ব্লকবাস্টার ‘কেজিএফ : চ্যাপ্টার ২’কেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে বিশ্বব্যাপী ১৬৪ কোটি রুপি আয় করেছিল।

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি, তারা সুতারিয়া, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us