ছবি: সংগৃহীত
যশোরে স্বর্ণের কারিগর আল আমিন হোসেন (২৯) ওরফে পেরেক আল আমিন হত্যা মামলায় দ্বিতীয় সন্দেহভাজন আসামি সৌরব হোসেন তুষারকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার রাজারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তুষার শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।
র্যাব জানায়, গত ২০ আগস্ট বিকেলে যশোর শহরের বারান্দীপাড়া লিচুতলা এলাকায় দুর্বৃত্তরা আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা আয়মা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যামামলা দায়ের করেন।
এ মামলায় এর আগে শনিবার শহরের মণিহার এলাকার থেকে আলামিন ও ওরফে ‘ব্ল্যাক আলামিন’ নামে আরেক সন্দেহভাজন খুনীকে গ্রেফতার করে পুলিশ।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, প্রাথমিক তদন্তে আল আমিন হত্যাকাণ্ডের
সঙ্গে তুষারের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।