ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে: সারজিস সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছে, তারা সন্ত্রাস-চাঁদাবাজি করছে’ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘গভীর ষড়যন্ত্রের’ নিন্দা জামায়াতের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ‘অলংকারিক’ হয়ে যাচ্ছে: হাসনাত পরিচ্ছন্ন নগর গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : ডিএসসিসি প্রশাসক তিন লাখ রুশ সেনা মোতায়নে সর্তক করলো জেলেনস্কি সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertise with us

কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ২৫ বার পঠিত
কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা

ছবি: সংগৃহীত

কুয়েতে ভিজিট ভিসা এবং দেশটির বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর বিশেষ সুবিধা আগামী ১ সেপ্টেম্বর থেকে বাতিল হচ্ছে। ওই তারিখের পর ভিসা ও ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রে আগের নিয়মই কার্যকর হবে।

শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে অবস্থানরত বিভিন্ন শ্রেণির ভিজিট ভিসাধারীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। একইভাবে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদও সাময়িকভাবে তিন মাস বাড়ানোর সুবিধা চালু করা হয়।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে উভয় বিশেষ সুবিধাই আর কার্যকর থাকবে না।

এ বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বিমান চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। ফলে অনেক ভিজিট ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ছাড়তে পারেননি। একইভাবে ছুটিতে থাকা অনেক প্রবাসীও সময়মতো কুয়েতে ফিরতে পারেননি।

এ পরিস্থিতিতে অনিচ্ছাকৃতভাবে ভিসা বা আবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের ঝুঁকি এড়াতে নির্দিষ্ট কিছু ভিজিট ভিসা এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের জন্য স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর ব্যবস্থা চালু করেছিল কুয়েত সরকার।

তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার সেই বিশেষ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সূত্র: গালফ নিউজ 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us