ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে: সারজিস সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছে, তারা সন্ত্রাস-চাঁদাবাজি করছে’ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘গভীর ষড়যন্ত্রের’ নিন্দা জামায়াতের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ‘অলংকারিক’ হয়ে যাচ্ছে: হাসনাত পরিচ্ছন্ন নগর গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : ডিএসসিসি প্রশাসক তিন লাখ রুশ সেনা মোতায়নে সর্তক করলো জেলেনস্কি সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertise with us

সৎ কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে: সারজিস

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ১৭ বার পঠিত
সৎ কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে: সারজিস

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বললেন, পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে সরকারকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি করার নীতি থেকে বেরিয়ে আসতে হবে। এসব এলাকায় সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।

বান্দরবান কে এস আই মিলনায়তনে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত এনসিপির একটি সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, সমতলের তুলনায় বান্দরবানের পাহাড়ি অঞ্চলে মানুষের জীবিকা নির্বাহ অনেক বেশি কষ্টসাধ্য। যারা নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করেন, সেখানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদায়ন করা হলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।

সভায় বান্দরবান জেলা নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ ও এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেকারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us