ছবি: ফাইল ছবি
তুচ্ছ ঘটনা নিয়ে ঝিনাইদহে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মহিলা কলেজ পাড়ায়। নিহত কাওসার আহমেদ (২১) ঝিনাইদহ হরিণাকুন্ডু পৌরসভার ৯নং ওয়ার্ডের চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে এবং সে ঝিনাইদহ পলিটেকনিক কলেজের কম্পিউটার বিভাগের সপ্তম সেমিস্টারে অধ্যায়নরত ছিলেন। ঘাতক বন্ধু লিখন খাঁ ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী গ্রামের মিঠু খাঁর ছেলে ও বাড়ী বাথান দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মেসে বাজার করা নিয়ে দুই বন্ধু কাওসার আহমেদ ও লিখনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর দুপুরে খাবার স্বপ্ল থাকায় কাওসারের কাছে কৈফিয়ত চান লিখন। এ সময় দুজনের মধ্যে মারমারি হয়। এরই জের ধরে সন্ধ্যায় ক্ষিপ্ত হয়ে লিখন সেভেন গিয়ার চাকু দিয়ে কাওসারের পিঠে আঘাত করলে সে মারাত্মক আহত হয়। আহত অবস্থার মেসের অন্যান্যে ছাত্ররা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে মারা জায়।