ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছেন ড. আবদুল মঈন খান তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রশাসনের উদাসীনতায় বুলবুলকে প্রাণ দিতে হলো: চরমোনাই পীর ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর আজ ইরানকে দমাতে চীনের সাহায্য চায় যুক্তরাষ্ট্র, তবে বেইজিংয়ের ওপর ট্রাম্পের প্রভাব কম আমরা রিয়েল লাইফ এডুকেশনে যেতে চাচ্ছি: অর্থমন্ত্রী
Advertise with us

র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ১৯ বার পঠিত
র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-১১-এর অপারেশন কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

‎‎র‍্যাব জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু ও আশপাশের এলাকায় প্রায়ই ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে থাকে। এসব অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাবের নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে কাঁচপুর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। ‎অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সড়কের পাশের একটি ঝোপে তল্লাশি চালায় র‍্যাবের সদস্যরা। এ সময় সেখানে কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার চাকু পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়।

‎তবে এসব অস্ত্র সেখানে কারা রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

‎র‍্যাব-১১ আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us