ঢাকা
০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘরের চাবি হস্তান্তরে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেনাপোল হয়ে এলো ৮০ টন কাঁচা মরিচ, দাম নামলো অর্ধেকে শিক্ষা ব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে সময় প্রয়োজন: ববি হাজ্জাজ শিক্ষার্থীর মৃত্যু, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ‘সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত’ ফ্যাসিস্ট আমলে স্বাস্থ্য খাতে নজর দেওয়া হয়নি, তাই বর্তমানে ভঙ্গুর অবস্থা: স্বাস্থ্যমন্ত্রী উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের ঝুঁকিরোধে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ
Advertise with us

শিক্ষার্থীর মৃত্যু, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
শিক্ষার্থীর মৃত্যু, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার বেলা এগারোটা থেকে কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এসময় সড়কের দুইপাশে শত শত যানবাহন আটকে পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

‎শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ডে বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাত নিহত হয়। ঘটনার পর কাভার্ডভ্যান আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। এরই প্রতিবাদে আজ সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা ব্যানার ও স্লোগানে মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ তৈরির দাবি জানান।

শিক্ষার্থীরা আরও বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হয়। আমাদের একটি ফুটওভার ব্রিজ জরুরি। শনিবার রাতে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাই আজ একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়কে অবস্থান করছি।

‎এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছে। সড়ক ও জনপথের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। চেষ্টা চলছে যান চলাচল স্বাভাবিক করতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us