ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো : ডিএনসিসি প্রশাসক বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী রাজধানীর সিংহভাগ ডাকাতির ঘটনায় একটি চক্র জড়িত: ডিবি এক দিন পরই সচল বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিট হেরিটেজ রানে হাজারো নাগরিক, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার আহ্বান তৃতীয়বারের মতন শাহ্জালালের দরগার দানবাক্স খোলা হলো, গণনা শুরু প্রয়াণের পরও নেতাকর্মীদের অনুপ্রেরণার প্রতীক বেগম জিয়া বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া: মির্জা ফখরুল
Advertise with us

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের হুমকিতে বাড়লো তেলের দাম

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ২৯ বার পঠিত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের হুমকিতে বাড়লো তেলের দাম

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। এই হুমকির ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগের সেশনে বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার শঙ্কায় তেলের দাম ২ শতাংশের বেশি কমেছিল।

বৃহস্পতিবার ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ২ শতাংশের বেশি কমে যায়। এর মধ্যদিয়ে উভয় বেঞ্চমার্কের কয়েক দিনের টানা মূল্যবৃদ্ধির ধারায় ছেদ পড়ে।

তবে চলতি সপ্তাহে এখনো দুই ধরনের তেলের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ব্রেন্ট ফিউচারের দাম ৯ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭.১৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮১.২৯ ডলারে পৌঁছায়।

এদিকে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের ওপর এমন কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়াশিংটন, যা আগে কখনো দেখা যায়নি।

নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আগামী সপ্তাহে আরও ঘোষণা আসতে পারে। ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে এমন ব্যবস্থা নেওয়া হবে, যা কোনো দেশের বিরুদ্ধে অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে নজিরবিহীন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us