ঢাকা
১২ আগস্ট ২০২৬
Advertise with us

জুলাই শহীদদের স্মরণে লেস্টার বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 মনোয়ার হোসেন
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৩১ বার পঠিত
জুলাই শহীদদের স্মরণে লেস্টার বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

“জুলাই গণঅভ্যুত্থান: গণতন্ত্র ও স্বাধীনতার বাংলাদেশ গড়ার প্রত্যয়” — এই প্রত্যয়কে সামনে রেখে যুক্তরাজ্যের লেস্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), লেস্টার শাখার উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মরণে উচ্চারিত হয়:

জুলাইয়ের রক্ত বৃথা যাবে না!

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

ইতালি বিএনপি’র সাবেক সভাপতি জাফর বেনজাদিদের সভাপতিত্বে ও আব্দুস সালামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আসরাফুল আলম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মশাহিদ তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি। দোয়া পরিচালনা করেন: আলহাজ্ব বসির আলী ও মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব আব্দুল হান্নান, রাকিব আহমেদ কিরণ (লেস্টার বিএনপি নেতা), রাকিব আলী (লেস্টার বিএনপি নেতা)।

এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আয়োজন কমিটির সকল সদস্যের সক্রিয় প্রচেষ্টা ও উপস্থিত সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজন কমিটির পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, ওয়েছ উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল হামিদ ছুটু, আলমগির তালুকদার, মুজিবুর রহমান চৌধুরী, মশিউর রহমান উজ্জল, হারুনুর রশিদ, শাহ আজমান, মিজানুর রহমান মিঠু, মোহাম্মদ রফিক, কাউসার বিপ্লব, জাজেব খান, আফজাল হোসেন, কামরুল, লোকমান হোসেন ও আজিমউদ্দিন।

বক্তারা বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তারা  তাদের ত্যাগ আজও আমাদের পথ দেখাচ্ছেন। জুলাইয়ের সেই শহীদেরা আমাদের শক্তি, আমাদের প্রেরণা। তাদের আত্মদান কখনো বৃথা যাবে না, তাদের স্বপ্নের সোনালী বাংলাদেশ আমরা অবশ্যই গড়ে তুলবো। তাদের আদর্শ বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে আজও আমরা নিবেদিত থাকবো।

উপস্থিত ছিলেন, আবুল হাসেম, আমির হোসেন, হাসান আজিজ, শফিকুল ইসলাম, মারুফ ববি, মোহাম্মদ ইসলাম, বুলবুল আহমেদ ও আলাউদ্দিন ডিট।

সভার শেষে পরিচালিত বিশেষ মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়, জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। সৌদি আরবে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us