ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ফেসবুক লাইভে আসবেন আসিফ মাহমুদ
Advertise with us

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ১০২ বার পঠিত
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার সকাল ৭টা ২০ মিনিট থেকে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি মশাখালী এলাকায় আটকে পড়ে। এর জেরে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত মশাখালী স্টেশনে স্থায়ী বিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। বুধবার সকালে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচির অংশ হিসেবে রেললাইনে লাল কাপড় টাঙিয়ে দিলে যমুনা এক্সপ্রেস ট্রেনটি থামতে বাধ্য হয়।

স্থানীয়রা বলেন, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার বাসিন্দাদের যাতায়াতের জন্য মশাখালী রেলওয়ে স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মশাখালী স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও ঘোষণা না আসা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, খবর পেয়ে ইতোমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us