ঢাকা
০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী আদালতের দেওয়া ২৪ ঘণ্টায়ও আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজ লিবিয়া থেকে দেশে ফেরত এসেছে আরও ৩৪০ বাংলাদেশি কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না : রাশেদ খাঁন এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়: নুরুল হক নুর কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে : নাহিদ ইসলাম ভারতে বসে হাসিনাকে ষড়যন্ত্রের সুযোগ দেওয়ায় ভারতের প্রতি জামায়াতের তীব্র নিন্দা নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: ছাত্র জমিয়ত গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে: তথ্যমন্ত্রী জামায়াত-এনসিপির ‘মব’ আওয়ামী লীগের ফেরার সুযোগ তৈরি করছে : রাশেদ
Advertise with us

বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভা অনুষ্ঠিত

 মনোয়ার হোসেন
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ২৯ বার পঠিত
বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

বার্মিংহাম, যুক্তরাজ্য : গত ৫ আগস্ট ২০২৬, বুধবার বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিনটি উপলক্ষে আয়োজিত স্মরণসভায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণ করা হয়।

বার্মিংহাম-এর দ্বিতীয় সচিব (কনস্যুলার) জনাব ওমর বিন হাদী-র সুষ্ঠু পরিচালনায় এবং সহকারী হাইকমিশনার জনাব সুজন দেবনাথ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকমিশনের প্রথম সচিব ও হেড অফিসার (এইচওসি) জনাবা হামিদা খাতুন এবং দ্বিতীয় সচিব (পাসপোর্ট ও ভিসা) জনাব মো. রাহাত বিন কুতুব। এছাড়াও সহকারী হাইকমিশনার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃত্ব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তৃবৃন্দ বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের স্বপ্ন ও আদর্শকে বাস্তবে রূপ দিয়ে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের শেষে মহান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us