ঢাকা
১২ আগস্ট ২০২৬
Advertise with us

রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান কর্মীরা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ২৪ বার পঠিত
রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান কর্মীরা

ছবি: সংগৃহীত

মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অন্যরা পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আসলাম মিয়া (২৫), কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আশিকুল ইসলাম (২৪), ঢাকার দারুস সালাম এলাকার মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মিরপুর চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের মো. মনির হোসেন (৪৮)। তাদের মধ্যে আসলাম ও আশিকুল সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী এবং কলেজটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, মহাখালীতে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে ৩০-৪০ জন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে আটক করা হয়। আটকের সময় মিছিলকারীদের কয়েকজন নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ককটেল বিস্ফোরণের আলামত জব্দসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us