ঢাকা
০৮ আগস্ট ২০২৬
Advertise with us

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ১৪ বার পঠিত
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন তিনি।

এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারারোপণ করেন। এসময় তাঁ সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারারোপণ করেন। এরপর জাতীয় সঙ্গীত শেষে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী।

চিকিৎসক সমাবেশ শুরুর আগে তারা শান্তির দুটি পায়রা উড়িয়ে দেন।

এসময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন। সূএ : বাসস

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us