ঢাকা
০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী আদালতের দেওয়া ২৪ ঘণ্টায়ও আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজ লিবিয়া থেকে দেশে ফেরত এসেছে আরও ৩৪০ বাংলাদেশি কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না : রাশেদ খাঁন এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়: নুরুল হক নুর কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে : নাহিদ ইসলাম ভারতে বসে হাসিনাকে ষড়যন্ত্রের সুযোগ দেওয়ায় ভারতের প্রতি জামায়াতের তীব্র নিন্দা নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: ছাত্র জমিয়ত গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে: তথ্যমন্ত্রী জামায়াত-এনসিপির ‘মব’ আওয়ামী লীগের ফেরার সুযোগ তৈরি করছে : রাশেদ
Advertise with us

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না : রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ২২ বার পঠিত
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না : রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে এ দেশে আর কোনো ধরণের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

আজ শুক্রবার (৭ আগস্ট) ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিএনপির অবস্থান কি—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর সহকারী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিএনপি প্রার্থী দিয়েছে। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার মেধা, যোগ্যতা, বিচক্ষণতা ও দুরদর্শিতা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us