ঢাকা
০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
বিএনপি দেশের স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করে, দলের জন্য নয় শেখ হাসিনা তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছেন : সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান কারো পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান জুলাইযোদ্ধাদের সিএনজি-রিকশা উপহার প্রধানমন্ত্রীর আ.লীগ বিদ্যুতে অলিগার্ক বানিয়েছে, বিএনপি জ্বালানিতে পাঁয়তারা করছে : ফুয়াদ হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে প্রধানমন্ত্রীর, পেশ হবে লিখিত দাবিদাওয়া জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না: জামায়াত আমির দেশ ওপরে উঠতে থাকলেই পেছনে ঠেলে দেওয়ার চক্রান্ত হয়: ফখরুল
Advertise with us

সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ২১ বার পঠিত
সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। একই সঙ্গে দেশের মাটিতে নিজের বিদায়ী সিরিজ খেলা এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।

তবে সাকিবের এই বক্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, সাকিবকে নিয়ে সরকারের আগের নমনীয় অবস্থানের আর কোনো সুযোগ নেই।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, সরকার যদি তার নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে তিনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে দেশে ফিরতে চান। আদালতের বিচারসহ যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও তিনি প্রস্তুত বলে উল্লেখ করেন। তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি।

২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে বাংলাদেশে ফেরেননি সাকিব। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তাকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়।

সাকিবের দেশে ফেরার আগ্রহের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এখন আর কোনো সুযোগ নেই। সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে তার অবস্থান থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনৈতিক অবস্থান নিয়েছেন। আমার মনে হয়, তার আর দেশে ফেরার কোনো সুযোগ নেই। আর যদি ফেরেনও, তাহলে তা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।’

আমিনুল হক দাবি করেন, সরকার এতদিন সাকিবের বিষয়টি সহনশীলতা ও নমনীয়তার সঙ্গে বিবেচনা করেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেই অবস্থানে পরিবর্তন এসেছে।

তিনি আরও বলেন, ‘আমরা এতদিন তাকে একজন ক্রিকেটার হিসেবেই দেখছিলাম, তাই কিছুটা নমনীয় ছিলাম। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। যে ব্যক্তি একজন স্বৈরশাসকের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছেন, তার ক্ষেত্রে আগের অবস্থান বজায় রাখার সুযোগ নেই বলে আমি মনে করি।’

রয়টার্সের সাক্ষাৎকারে সাকিব আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় তার আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ভাষায় ‘মিথ্যা’ মামলাগুলো প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। তবে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

এ ছাড়া দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও আলোচনা করতে চান বলে জানান সাকিব।

তবে সাকিবের বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিক্রিয়ায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তার দেশে ফেরা এখন শুধু আইনি নয়, রাজনৈতিক দিক থেকেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us