ঢাকা
০৭ আগস্ট ২০২৬
Advertise with us

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ১৬ বার পঠিত
আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘ওরা (আওয়ামী লীগ) মুখে সবসময় গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু কাজ করেছে তার উল্টো।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। আজ যে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেগুলোর প্রধান কারণটি হচ্ছে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।’

আজ শুক্রবার এডিটর কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি দাবি করেন, গণমাধ্যমে এখন কোনো চাপ নেই। সেলফ সেন্সরশিপে নিজেরাই সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।
গণতন্ত্রকে টেকশই করতে গণতন্ত্রের জন্য কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

রাজপথে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভাষায় সরকারকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, সরকারের ৫ মাস যেতে না যেতেই রাজপথে বলা হচ্ছে, পাঁচ বছর যেতে দেব না, আগেই শেষ করে দেব। এই ভাষাগুলো গণতন্ত্রের ভাষা না। আপনি সংসদে আসেন, সংসদে কথাগুলো বলেন।

জুলাই সনদ এবং গণভোট নিয়ে যেসব কথা আছে সেগুলো জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দাবি নিয়ে সংসদে এসে কথা বলেন।

রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেভাবে বিশৃঙ্খলা করা হয়েছে তাকে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us