ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

এবার কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিসিবি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৩৭ বার পঠিত
এবার কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিসিবি

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে স্পিন উইকেট বানানোর চিন্তা থেকে বের হয়ে আসছে। সর্বশেষ নিউজিল্যান্ড, পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া সিরিজে স্পোর্টিং উইকেট তৈরি করেই প্রতিপক্ষের বিপক্ষে সাফল্য পেয়েছে টাইগাররা। এর পেছনে বড় ভূমকা রয়েছে বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংয়ের।

তার সঙ্গে নিয়মিত কাজ করছেন দেশীয় কিউরেটররাও। তাদের মধ্যে জাহিদ রেজা বাবু, বদিউল আলম খোকন ও শফিউল আলম বেলাল অন্যতম। বিদেশি কিউরেটরদের ওপর নির্ভরতা কমাতে এবার আরেক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো পিচ কিউরেটর তৈরির প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে যাচ্ছেন তারা।

আগামী ১১-১২ আগস্ট চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে পিচ কিউরেটরদের লেভেল-১ কর্মশালা, যা পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং।

এ নিয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব মাজহার উদ্দিন বলেন, ‘দেশের কিউরেটর ও মাঠকর্মীদের দক্ষতা বাড়াতে প্রথমবারের মতো প্রথম ধাপের সনদ কোর্স চালু করা হচ্ছে। আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম থেকে ৩০ জন কিউরেটর এতে অংশ নেবেন। টার্ফ ব্যবস্থাপনা প্রধান টনি হেমিংয়ের নেতৃত্বে এই কোর্সটি পরিচালিত হবে। কেবল পরীক্ষায় উত্তীর্ণরাই প্রথম ধাপের এই সনদ পাবেন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us