ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

অস্ট্রেলিয়ার মাটিতে জয় অসম্ভব নয়: হাবিবুল বাশার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ৩৩ বার পঠিত
অস্ট্রেলিয়ার মাটিতে জয় অসম্ভব নয়: হাবিবুল বাশার

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে এবার লক্ষ্য শুধু প্রতিদ্বন্দ্বিতা করা নয়, বরং ভালো ফল নিয়ে ফেরার প্রত্যাশা নিয়ে সফরে যাচ্ছে টাইগাররা বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বাংলাদেশ দলের দ্বিতীয় বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাবিবুল বাশার। তিনি জানান, ২৩ বছর আগের পরিস্থিতি আর বর্তমান সময়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে।

হাবিবুল বাশার বলেন,‘চ্যালেঞ্জ ২৩ বছর আগেও ছিল, এখনো আছে। তবে তখনকার লক্ষ্য আর এখনকার লক্ষ্য এক নয়। তখন মূল উদ্দেশ্য ছিল টিকে থাকা, এবার আমরা শুধু সার্ভাইভ করতে যাচ্ছি না, ভালো কিছু করার লক্ষ্য নিয়েই যাচ্ছি।’

অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ নিয়ে ক্রিকেটারদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে জানিয়ে তিনি বলেন, দলের খেলোয়াড়রা এই সফরকে ক্যারিয়ারের স্মরণীয় অধ্যায় বানাতে চান।

তিনি বলেন,‘যাদের সঙ্গে কথা হয়েছে, সবাই খুব রোমাঞ্চিত। সবাই অস্ট্রেলিয়ায় বিশেষ কিছু করতে চায়। আমরা জানি চ্যালেঞ্জ অনেক বড়। অস্ট্রেলিয়া শক্তিশালী দল, তবে সুযোগ কাজে লাগাতে পারলে ভালো কিছু করা সম্ভব।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের কথা স্বীকার করলেও জয়ের সম্ভাবনা উড়িয়ে দেননি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তিনি উদাহরণ হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের কথা তুলে ধরেন।

হাবিবুল বাশার বলেন, ‘আমরা এর আগে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়েছি। সেটিও কঠিন সফর ছিল। তখনও আমাদের সেরা একাদশ ছিল না, অনেক খেলোয়াড় চোটে ছিল। কঠিন হলেও কিছুই অসম্ভব নয়।’

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ খেলবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে, আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us