ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন? সংবিধান পর্যালোচনায় নতুন সংশোধনী, চূড়ান্ত সিদ্ধান্ত জুলাই সনদের আলোকেই : আইনমন্ত্রী ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের রায় ভায়োলেট হবে: তথ্য উপদেষ্টা মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসে গুরুত্ব জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি : জামায়াত আমিরের সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ ‘জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না’, নাহিদকে উদ্দেশ করে রাশেদ খান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
Advertise with us

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের রায় ভায়োলেট হবে: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ১৯ বার পঠিত
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের রায় ভায়োলেট হবে: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ৫ আগস্ট কোনো বক্তব্য দিলে সেটি গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা হলে তা আদালতের নির্দেশ লঙ্ঘনের শামিল হবে। এ ধরনের ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, কালকে করবে, এইটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব।

তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা আগেরবার একটা সতর্কতা দিয়েছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মানে যারা করেছেন তাদের ব্যাপারে। আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে, এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন। কারণ এটা আদালতের নির্দেশ আছে।’

তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার নিজে আদালত নয়; বরং আদালতের দেওয়া আদেশ বাস্তবায়নের দায়িত্ব সরকারের। কেউ যদি মনে করেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া উচিত নয়, তাহলে তিনি আদালতের শরণাপন্ন হতে পারেন এবং আদালতের আদেশকে আইনগতভাবে চ্যালেঞ্জ করতে পারেন।

তিনি বলেন, আদালতের আদেশ কার্যকর থাকা পর্যন্ত তা মেনে চলা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের কাজ হলো আদালতের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us