ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

চলচ্চিত্রের ১৯ সংগঠনের মুখপাত্র হলেন জয় চৌধুরী

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৫২ বার পঠিত
চলচ্চিত্রের ১৯ সংগঠনের মুখপাত্র হলেন জয় চৌধুরী

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের সার্বিক উন্নয়ন ও শিল্পের স্বার্থ রক্ষার লক্ষ্যে দেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৯টি সংগঠন এক অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। ‘ঐক্যে শক্তি, সৃজনে সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে গঠিত এই প্ল্যাটফর্মের নাম রাখা হয়েছে ‘উনিশ সংগঠন’।

সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৭ নম্বর ফ্লোরে নবগঠিত ‘উনিশ সংগঠন’-এর ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়। কমিটিতে চিত্রনায়ক হেলাল খানকে আহ্বায়ক এবং শিবা সানুকে সদস্যসচিব করা হয়েছে। একইসঙ্গে নবগঠিত এই প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় জয় চৌধুরী বলেন, ১৯টি সংগঠনের নেতাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তাকে এই দায়িত্বের উপযুক্ত মনে করে মুখপাত্র নির্বাচিত করায় তিনি সবাইকে ধন্যবাদ জানান। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন এবং এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us