ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

ডারউইনে বাংলাদেশের অনুশীলন শুরু, ভালো প্রস্তুতির বার্তা তাইজুলের

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ৪৩ বার পঠিত
ডারউইনে বাংলাদেশের অনুশীলন শুরু, ভালো প্রস্তুতির বার্তা তাইজুলের

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট খেলতে নামার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে প্রথম দিনের অনুশীলনে ব্যাটিং, বোলিং ও ফিটনেস নিয়ে কাজ করেছেন ক্রিকেটাররা। দলের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন, সফরের শুরুটা ভালো হয়েছে এবং প্রথম দিনের প্রস্তুতিও ছিল সন্তোষজনক।

বাংলাদেশ দলের আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। গোড়ালি ও কাঁধের দীর্ঘদিনের চোটের চিকিৎসার জন্য পার্থে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। পরে ৩১ জুলাই দলের সঙ্গে যোগ দেন এই পেসার। বিসিবির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনুশীলনে বেশ স্বাভাবিক ও প্রাণবন্ত ছিলেন তাসকিন।

এদিকে দলের বাকি কয়েকজন ক্রিকেটার পরে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। তারা এখনো দলের সঙ্গে যোগ দেননি। তবে ডারউইনে থাকা ক্রিকেটাররা প্রথম দিনের অনুশীলনে নিজেদের প্রস্তুতি শুরু করেছেন।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তাইজুল ইসলাম বলেন, ‘যাত্রাটা ভালো ছিল। আসার সময় একটি ট্রানজিট পেয়েছি, সেখানে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ হয়েছে।’

প্রথম দিনের অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘সব মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। উইকেট, ফিল্ডিং অনুশীলন, রানিং—সব ধরনের কার্যক্রম করতে পেরেছি।’

ডারউইনে ৫ আগস্ট পর্যন্ত অনুশীলনের পর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আরও দুই দিন অনুশীলন শেষে ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

অস্ট্রেলিয়া সফরের আগে চোটের কারণে কিছুটা সমস্যায় পড়েছে বাংলাদেশ। পেসার নাহিদ রানা পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। লিটন দাস ও শরীফুল ইসলামও শুরুতে প্রথম টেস্টের দলে ছিলেন না। তবে পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগোনোয় লিটনকে প্রথম টেস্টের দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। শরীফুল দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২০১৭ সালে মিরপুরে একটি জয় পেয়েছে টাইগাররা, বাকি পাঁচ ম্যাচেই হেরেছে তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us