ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

ক্যাপিটাল ড্রামার নতুন নাটক তৌসিফ ও মালাইকার ‘আমার রাজ্যে তুমি’

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ৬৮ বার পঠিত
ক্যাপিটাল ড্রামার নতুন নাটক তৌসিফ ও মালাইকার ‘আমার রাজ্যে তুমি’

ছবি: সংগৃহীত

অভিনেতা তৌসিফ মাহবুব। সমসাময়িক প্রায় সবার সঙ্গেই জুটি বেঁধেছেন। অন্যদিকে মালাইকা চৌধুরী সবে ক্যারিয়ার শুরু করলেন। বড় বোন মেহজাবীন চৌধুরীর পথ ধরে গুটি গুটি পায়ে এগোচ্ছেন। এবার তিনি প্রথমবারের মতো অভিনয় করলেন তৌসিফের সঙ্গে। নাটকের নাম ‘আমার রাজ্যে তুমি’। বানিয়েছেন মাসরিকুল আলম। ভালোবাসা, ভাগ্য আর সম্পর্কের টানাপোড়েনের গল্পের নাটকটি আসবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। এতে তৌসিফ ও মালাইকার সঙ্গে আছেন কেয়া পায়েল। নাটকটি নিয়ে নির্মাতা মাসরিকুল জানান, এটা এমন কিছু মানুষের গল্প, যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত ও ভাগ্যের কাছে শেষ পর্যন্ত হেরে যায়। সম্পর্কের জটিলতা এবং তার প্রভাবই গল্পটির মূল উপজীব্য।  তিনি বলেন, ‘আমি চেয়েছি দর্শক শুধু একটি সম্পর্ক নয়, সম্পর্কের পর মানুষের ভিতরে কী ঘটে, সেটাও অনুভব করুক। আশা করি নাটকটি শেষ হওয়ার পরও এর চরিত্রগুলো দর্শকের মনে অনেক দিন বেঁচে থাকবে।’ শিগগিরই নাটকটি আসবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us