ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট শিশুদের সঙ্গে সেলফি তুলে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফোনে বদলে গেলো কেন্দ্র, ৩০ মিনিট বেশি সময় পেলেন পরীক্ষার্থীরা মাদক বহনকারীরাই ধরা পড়ে, ব্যবসার সঙ্গে জড়িতরা যায় সংসদে: রুমিন মেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায় শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে: শিবির সভাপতি জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে: সড়কমন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সই
Advertise with us

মেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায়

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ১৯ বার পঠিত
মেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায়

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমসহ ৯ নেতা বিদায় নিয়েছেন ইসলামী ছাত্রশিবির। এই তালিকায় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামও। সোমবার তারা সাংগঠনিক ছাত্ররাজনীতির ইতি টানেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র প্রার্থী হতে পারেন সাদিক কায়েম। তবে তিনি বলেন, জাতীয় রাজনীতিতে যোগ দিতে ছাত্র সংগঠন থেকে বিদায় জানিয়েছেন। ডাকসুর মেয়াদ পূরণ না হওয়া পর্যন্ত ছাত্র রাজনীতিতে থাকছেন। এরপর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

শিবির থেকে বিদায় নেওয়া নেতারা হলেন- আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

গত বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে জয় পায় সাদেক কায়েমের নেতৃত্বাধী শিবিরের প্যানেল। ১৪ সেপ্টেম্বর তাঁরা দায়িত্বগ্রহণ করেন। এ হিসেবে আগামী ১৩ সেপ্টেম্বর তাদের মেয়াদ শেষ হবে। এই সময়ের মধ্যে নির্বাচন না হলে আরও তিন মাস দায়িত্ব পালন করতে পারবেন। এ হিসেবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত ডাকসু ভিপি পদে থাকতে পারবেন সাদেক কায়েম।

গত ৯ জানুয়ারি জকসু দায়িত্ব নেয় রিয়াজুল ইসলামের নেতৃত্বাধীন শিবিরের প্যানেল। তাদের মেয়াদ শেষ হবে আগামী বছরের ৮ জানুয়ারি।

এর আগেই কেন ছাত্র সংসদের ভিপিরা শিবির ছাড়লেন প্রশ্নে সংগঠনটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবা বলেন, ছাত্রশিবিরে বছরের শুরুতে একবার এবং জুলাইয়ে আরেকবার নেতৃত্ব নির্বাচন করা হয়। যা ষাণ্মাসিক সেটআপ নামে পরিচিত। যারা বছরের মাঝামাঝি সময়ে ছাত্ররাজনীতির ইতি টেনে পেশাজীবনে বা জাতীয় রাজনীতিতে যেতে চান, তাদের বিদায় দেওয়া হয় এর মাধ্যমে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন সাদিক কায়েম। সেই সময়ে শিবির কার্যত নিষিদ্ধ থাকায় আড়ালে ছিলেন এই ছাত্রনেতা। পরবর্তীতে অভ্যুত্থানে তাঁর ভূমিকা সামনে এলে আলোচনা ও বিতর্ক হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে তৎপরতা চালাচ্ছেন দলটির নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন। অন্যান্য সিটিতেও জামায়াত সমর্থিত প্রার্থীরা মাঠে রয়েছেন। তবে দক্ষিণে কারো নাম ঘোষণা করেনি জামায়াত। এখানে মেয়র প্রার্থী হিসেবে জামায়াতের কারো তৎপরতাও নেই। তবে দলীয় সূত্রের খবর, সাদিকই হবেন দলের প্রার্থী। তিনি বলেন, ডাকসুর মেয়াদ শেষ হওয়ার বিষয়ে নিজের অবস্থান জানাবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031