ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট শিশুদের সঙ্গে সেলফি তুলে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফোনে বদলে গেলো কেন্দ্র, ৩০ মিনিট বেশি সময় পেলেন পরীক্ষার্থীরা মাদক বহনকারীরাই ধরা পড়ে, ব্যবসার সঙ্গে জড়িতরা যায় সংসদে: রুমিন মেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায় শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে: শিবির সভাপতি জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে: সড়কমন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সই
Advertise with us

অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ২৮ বার পঠিত
অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেপ্তার

ছবি: ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, জাল নোট, মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুইজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ১৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৩ জন, মিরপুর বিভাগ থেকে ৯১ জন, গুলশান বিভাগ থেকে ৩১ জন, উত্তরা বিভাগ থেকে ৩২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিম কার্ড ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031