ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
বিটিভিতে আনুপাতিক হারে সরকার-বিরোধীদলের সংবাদ প্রচার হবে: তথ্য প্রতিমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারতের হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না: তথ্যমন্ত্রী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ: গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : তথ‍্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি সংসদ অধিবেশন: ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
Advertise with us

হোয়াটসঅ্যাপে HD কোয়ালিটির ছবি পাঠানোর উপায়

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৫ জুলাই ২০২৬   ৮৯ বার পঠিত
হোয়াটসঅ্যাপে HD কোয়ালিটির ছবি পাঠানোর উপায়

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে হোয়াটসঅ্যাপ এখন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। ছবি, ভিডিও বা প্রয়োজনীয় নথি আদান-প্রদানের জন্য আমরা প্রতিনিয়ত এই অ্যাপটি ব্যবহার করি। তবে অধিকাংশ ব্যবহারকারীর একটি সাধারণ অভিযোগ থাকেন যে, হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর পর সেটির মান খারাপ হয়ে যায় বা ঘোলা হয়ে যায়। আপনিও যদি এই সমস্যায় ভুগে থাকেন, তবে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই ছবির মান বজায় রেখে তা অন্যের কাছে পাঠাতে পারেন।

ডকুমেন্ট আকারে ছবি পাঠান 

ফোনের গ্যালারি থেকে সাধারণভাবে ছবি না পাঠিয়ে সেটিকে ডকুমেন্ট হিসেবে শেয়ার করা অরিজিনাল কোয়ালিটিতে ছবি পাঠানোর সবচেয়ে কার্যকর উপায়। হোয়াটসঅ্যাপে কোনো ছবি সাধারণ নিয়মে পাঠালে তা স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেস বা সংকুচিত হয়ে যায়, যাতে ডেটা কম খরচ হয় এবং ছবি দ্রুত আপলোড বা ডাউনলোড হয়। কিন্তু ডকুমেন্ট হিসেবে পাঠালে হোয়াটসঅ্যাপ সেই ফাইলটিকে কম্প্রেস করে না, ফলে ছবির গুণমান পুরোপুরি অটুট থাকে।

এই পদ্ধতিতে ছবি পাঠানোর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে সংশ্লিষ্ট ব্যক্তির চ্যাট অপশনে যান। এরপর অ্যাটাচ বা প্লাস আইকনে ট্যাপ করে ডকুমেন্ট অপশনটি নির্বাচন করুন। এবার গ্যালারি বা ব্রাউজ থেকে আপনার পছন্দের ছবিটি বেছে নিয়ে সেন্ড করে দিন। এতে ছবিটি ঠিক যে কোয়ালিটিতে আছে, সেই একই মানেই প্রাপকের কাছে পৌঁছাবে।

এইচডি ফিচার ব্যবহার করে ছবি পাঠান

আপনার যদি সম্পূর্ণ অরিজিনাল ফাইল পাঠানোর প্রয়োজন না থাকে, কিন্তু মানসম্মত ছবি পাঠাতে চান, তবে হোয়াটসঅ্যাপের এইচডি ফিচারটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে গ্যালারি থেকে ছবি নির্বাচনের পর উপরে থাকা এইচডি আইকনে ট্যাপ করে এইচডি কোয়ালিটি অপশনটি বেছে নিন। এটি সাধারণ ছবির চেয়ে অনেক বেশি স্বচ্ছ ও মানসম্পন্ন ছবি পাঠাতে সাহায্য করে।

তবে মনে রাখবেন, অরিজিনাল বা এইচডি কোয়ালিটিতে ছবি পাঠালে ফাইলের আকার সাধারণের চেয়ে বড় হয়। ফলে ফোনে পর্যাপ্ত স্টোরেজ থাকা প্রয়োজন। এছাড়া আপনার মোবাইল ডেটা সীমিত থাকলে বড় ফাইলগুলো ওয়াইফাই সংযোগের মাধ্যমে আদান-প্রদান করাই সুবিধাজনক। পাশাপাশি আপনার হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড সেটিংস পরিবর্তন করে কোন ধরনের ফাইল ডেটা বা ওয়াইফাইয়ের মাধ্যমে ডাউনলোড হবে তা নির্দিষ্ট করে নিতে পারেন। এতে স্টোরেজ এবং ইন্টারনেট—উভয়েরই সাশ্রয় হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us