ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ফেসবুক লাইভে আসবেন আসিফ মাহমুদ
Advertise with us

মাটিতে শুয়ে হাত-পা ছুড়ছে রোবট! শিশুর মতো এমন কাণ্ডে অবাক দর্শকরা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ৬৭ বার পঠিত
মাটিতে শুয়ে হাত-পা ছুড়ছে রোবট! শিশুর মতো এমন কাণ্ডে অবাক দর্শকরা

ছবি: সংগৃহীত

অত্যাধুনিক প্রযুক্তির একটি রোবট। প্রদর্শনীর ঠিক মাঝখানেই হঠাৎ সেটি সবার সামনে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর মানুষের মতো ‘খিঁচুনি’ বা জেদি শিশুর মতো হাত-পা ছুড়তে শুরু করল! অপ্রত্যাশিত এমন কাণ্ড দেখে উপস্থিত দর্শকরা যেমন অবাক হয়েছেন, তেমনি বেশ মজাও পেয়েছেন।

সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট কনফারেন্স ২০২৬’-এ এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। আধুনিক মানবাকৃতির রোবটের সক্ষমতা তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই রোবটটির রিমোট-কন্ট্রোল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পিঠের ওপর ভর দিয়ে পড়ে যায় এবং অস্বাভাবিক আচরণ শুরু করে।

বিপত্তি বুঝতে পেরে দ্রুত ছুটে আসেন এর পরিচালকেরা। তারা যন্ত্রটিকে চেপে ধরে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু অবাক করা বিষয় হলো, তারা সঙ্গে সঙ্গে এর পাওয়ার বা সুইচ বন্ধ করতে পারছিলেন না! ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রদর্শনীর মূল প্রযুক্তির চেয়ে রোবটের এই ত্রুটি নিয়েই এখন বেশি কথা হচ্ছে। অনলাইনে একজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, চেপে ধরাই কি সমাধান? এটি বন্ধ করার কোনো সুইচ নেই? ব্যাপারটি বেশ চিন্তার। আরেকজন মজা করে লিখেছেন, দেখে মনে হচ্ছে জেদি শিশু রাগ দেখাচ্ছে! রোবোটিক্স খাতের এই বড় আয়োজনে এমন অদ্ভুত ঘটনা উপস্থিত প্রযুক্তিপ্রেমীদের নতুন করে ভাবনার খোরাক জুগিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us