ঢাকা
২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
আমি মাইর খেতে পারবো না, একটা মারলে দুইটারে মারবো: এমপি আমির হামজা ভারতে বসে বিকাশে টাকা পাঠিয়ে নাশকতা চালানো হচ্ছে: রিজভী চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনও ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী শান্তিতে আছেন শান্তিতে থাকেন , নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না : আ.লীগের উদ্দেশে নুর মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতি রাকিবের নির্দেশনা চায় পিরোজপুর ছাত্রদল প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দিতে চায় সরকার : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী যশোরে কার্যক্রম নিষিদ্ধ দলের ১৫ জন গ্রেফতার কুমিল্লায় ৭২ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৪৯৬ ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ১৫ দিনের ১৫ কর্মসূচি
Advertise with us

ভারতে বসে বিকাশে টাকা পাঠিয়ে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
ভারতে বসে বিকাশে টাকা পাঠিয়ে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

ছবি: ফাইল ছবি

ভারতে বসে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে বাংলাদেশে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হত্যাকাণ্ডের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার অভিযোগ, আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দিচ্ছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

রিজভী বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার হত্যার নেশা ও রক্তের স্বাদ যায়নি। ভারতে অবস্থান করেও বাংলাদেশকে রক্তাক্ত ও অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, ভারতে বসে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে দেশে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটানো হচ্ছে।

তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হচ্ছে, বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও অগ্নিসংযোগ করা হচ্ছে। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এসব ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

লৌহজং উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য মো. রাশেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

জেলা বিএনপির সদস্য ওমর ফারুক অবাক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভির যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী অপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়নবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক এবং সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Advertise with us
Advertise with us
Advertise with us