ছবি: সংগৃহীত
পাকিস্তান সফরের অংশ হিসেবে দেশটির লাহোরে অবস্থিত ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শুক্রবার স্পিকারের এ পরিদর্শনের তথ্য জানানো হয়।
উল্লেখ্য, মিনার-ই-পাকিস্তান পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অল ইন্ডিয়া মুসলিম লীগের অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার স্মরণে এটি নির্মাণ করা হয়।