ঢাকা
২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
আমি মাইর খেতে পারবো না, একটা মারলে দুইটারে মারবো: এমপি আমির হামজা ভারতে বসে বিকাশে টাকা পাঠিয়ে নাশকতা চালানো হচ্ছে: রিজভী চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনও ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী শান্তিতে আছেন শান্তিতে থাকেন , নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না : আ.লীগের উদ্দেশে নুর মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতি রাকিবের নির্দেশনা চায় পিরোজপুর ছাত্রদল প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দিতে চায় সরকার : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী যশোরে কার্যক্রম নিষিদ্ধ দলের ১৫ জন গ্রেফতার কুমিল্লায় ৭২ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৪৯৬ ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ১৫ দিনের ১৫ কর্মসূচি
Advertise with us

চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনও ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনও ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হতে পারে। তবে ঐক্যের পর আর কোনও চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনও ঐক্য হতে পারে না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ৮ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বক্তব্য দেন। এ সময় তিনি শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে দিল্লি সরকারকে আগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

তিনি বলেন, ‘সীমান্তে আসার দুঃসাহস আপনি যা দেখাচ্ছেন, আপনি আসবেন কি, আমরা ভারতে ঢুকে আপনাকে ধরে নিয়ে বাংলাদেশ এনে ফাঁসিতে ঝুলাবো। অনেকে বলে শেখ হাসিনা কি আসবে? আরে এতো চোর, বাংলাদেশের মানুষের ওপরে গুলি চালিয়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা একটা চোর, এই চোরকে ধরে এনে আমাদের শাস্তি দিতে হবে।’

এর আগে ৮ দফা দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি বর্ষা হলের সামনে দিয়ে গিয়ে চান্দনা চৌরাস্তায় শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us