ঢাকা
২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দিতে চায় সরকার : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী যশোরে কার্যক্রম নিষিদ্ধ দলের ১৫ জন গ্রেফতার কুমিল্লায় ৭২ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৪৯৬ ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ১৫ দিনের ১৫ কর্মসূচি মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ সতর্কবার্তা ট্রাম্পের লাহোরে মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার সরবরাহ তুলনামূলক কম হওয়ায় বাজারে সবজির দাম কিছুটা চড়া শ্রমিক বাঁচলে শিল্প বাঁচে, মালিকদেরও তা বুঝতে হবে : গোলাম পরওয়ার স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের স্মৃতির প্রতি বিএনপির শ্রদ্ধা ফ্যাসিবাদী দুঃশাসনে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে: রিজভী
Advertise with us

মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ সতর্কবার্তা ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   ৩৫ বার পঠিত
মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ সতর্কবার্তা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রধারী ইরান মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ ‘পারমাণবিক মহাপ্রলয়’ (নিউক্লিয়ার হলোকাস্ট) ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তেহরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইউরোপে আঘাত হানতে সক্ষম। তবে ইরানের ক্ষেপণাস্ত্রের যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা নেই বলেও তিনি উল্লেখ করেন।

ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবন থেকে থ্যাংকসগিভিং ডে উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, তাদের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা আছে, আমাদের কাছে পৌঁছানোর নয়, তবে ইউরোপে পৌঁছানোর সক্ষমতা তাদের আছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ওয়াশিংটন তেহরানকে তাদের অবস্থান পুনর্বিবেচনার সুযোগ দিচ্ছে। তবে সামরিক পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়লে যুক্তরাষ্ট্র ইরানের একটি গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা তাদের বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়ার একটি সুযোগ দেওয়ার চেষ্টা করছি। তাদের কোনো সামরিক শক্তি নেই… আমরা যদি কিছু করি, তবে আমরা অবশ্যই পিকঅ্যাক্স মাউন্টেনে আঘাত হানব, যদিও আমরা সেখানে তেমন কোনো তৎপরতা দেখিনি।

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না জানিয়ে ট্রাম্প সতর্ক করেন যে, তেহরান এই অস্ত্র পেলে মধ্যপ্রাচ্যজুড়ে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে এবং ইসরায়েলসহ অঞ্চলের অন্যান্য দেশ চরম ঝুঁকির মুখে পড়বে। ইরানের নেতাদের ‘উন্মাদ’ হিসেবে অভিহিত করে ওয়াশিংটন তাদের পারমাণবিক অস্ত্র পেতে দেবে না বলে পুনর্ব্যক্ত করেন তিনি। ট্রাম্প বলেন, আমি তাদের চিনতে পেরেছি এবং স্পষ্টভাবে বলতে গেলে তারা উন্মাদ। সে কারণেই আমরা তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দেব না।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্র নির্ভরশীল নয়, বরং ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। তার ভাষায়, আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। কিন্তু আমাদের যা প্রয়োজন তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের রক্ষা করার সক্ষমতা অর্জন না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের সহায়তা দিয়ে যাবে বলেও তিনি জানান।

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ টেনে ট্রাম্প জানান, ওই আলোচনায় ইরান ইস্যুটি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, আমরা ইরান নিয়ে আলোচনা করেছি, এবং তিনিও চান না যে তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। বৈঠকের মূল অংশজুড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হলেও গ্রিনল্যান্ডের বিষয়টিও আলোচনায় উঠে আসে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, মার-এ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে পৃথক এক আলাপচারিতায় রাশিয়া ও চীন ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা করছে; এমন প্রতিবেদনগুলোকে তেমন গুরুত্ব দেননি ট্রাম্প। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকগুলোতে বিষয়টি উঠে এসেছিল। শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠককে ‘অবিশ্বাস্য’ বর্ণনা করে ট্রাম্প ইঙ্গিত দেন যে, এই সংঘাতে চীনের সম্পৃক্ততা খুবই সীমিত। তবে বেইজিং সরাসরি সামরিক পদক্ষেপ নিলে তা বড় ধরনের সম্পৃক্ততা হিসেবে বিবেচিত হবে বলে তিনি মন্তব্য করেন।

অন্যান্য দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রও গোয়েন্দা তৎপরতা চালায় স্বীকার করে ট্রাম্প বলেন, প্রসঙ্গক্রমে, আমরাও একই কাজ করি। আর আপনারা জানেন, তারা যখন বলে যে তারা হয়তো আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করছে, আচ্ছা, আমরাও তাদের ওপর গুপ্তচরবৃত্তি করি। ইরানকে রাশিয়ার কথিত গোয়েন্দা সহায়তার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, মস্কো খুব বেশি সহায়তা দিচ্ছে বলে তিনি বিশ্বাস করেন না। বরং রাশিয়া ও চীন উভয় দেশই এই সংঘাতের অবসান চায় এবং সেই লক্ষ্যে পৌঁছাতে তাকে সহায়তা করছে বলে তিনি দাবি করেন।

এদিকে, পৃথকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে মোতায়েন থাকা মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনের জন্য তারা সেনাদের ধন্যবাদ জানান এবং তাদের নিরাপত্তা কামনা করেন। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটিতে মোতায়েন অ্যাটাক স্কোয়াড্রন ৩১২-এর সদস্যদের উদ্দেশে তারা বলেন, মধ্যপ্রাচ্যে আপনাদের এই দায়িত্ব পালন অব্যাহত রাখার সময় জেনে রাখুন যে লক্ষ লক্ষ আমেরিকান আপনাদের নিরাপত্তা এবং অব্যাহত সাফল্যের জন্য প্রার্থনা করছে।

এছাড়া সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর ৫১০তম মিশন জেনারেশন ফোর্স এলিমেন্টের সদস্যদের সঙ্গে কথা বলে তারা তাদের নিরাপত্তা ও সাফল্য কামনা করেন। পাশাপাশি মার্কিন সেনাবাহিনীর ৭ম এয়ার ডিফেন্স আর্টিলারি রেজিমেন্টের ১ম ব্যাটালিয়নের সদস্যদের উদ্দেশে ট্রাম্প বলেন, আপনাদের কমান্ডার-ইন-চিফ হিসেবে আমি গর্বের সাথে বলছি, ‘দারুণ কাজ করেছ!’ আপনারা যা করছেন তা অবিশ্বাস্য।

মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টল্যান্ডে কর্মরত নাবিকদের সঙ্গেও কথা বলেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। পরিবার ছেড়ে বিদেশে দায়িত্ব পালনের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তারা বলেন, প্রিয়জনদের থেকে দূরে সময় কাটানো সহজ নয়, তবে আপনারা আমাদের দেশকে নিরাপদ ও শক্তিশালী রাখছেন; এই বিষয়টির জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।

Advertise with us
Advertise with us
Advertise with us