ছবি: সংগৃহীত
মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ঘনিষ্ঠ সহচর তসলিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
তবে তসলিমকে কখন, কোথা থেকে এবং কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।