ঢাকা
২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষ ঐক্যবদ্ধ, বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার শ্রীলঙ্কায় গণকবর: ৩৬ বছর পর বিস্মৃত মুসলিম গণহত্যার স্মৃতি ফিরল আবারও পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ৬১৭, ক্যালিফোর্নিয়ায় ৪৫ জনের মৃত্যু
Advertise with us

হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   ২৪ বার পঠিত
হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারের পর নিয়ম অনুযায়ী তাকে আদালতে পাঠানো হবে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে। পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী তাকে আদালতে পাঠানো হবে।

রাকিবুল হাসান ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

Advertise with us
Advertise with us
Advertise with us