ঢাকা
২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষ ঐক্যবদ্ধ, বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার শ্রীলঙ্কায় গণকবর: ৩৬ বছর পর বিস্মৃত মুসলিম গণহত্যার স্মৃতি ফিরল আবারও পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ৬১৭, ক্যালিফোর্নিয়ায় ৪৫ জনের মৃত্যু
Advertise with us

দেশের মানুষ ঐক্যবদ্ধ, বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   ৩৯ বার পঠিত
দেশের মানুষ ঐক্যবদ্ধ, বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী

ছবি: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ তখন বাইরে ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে রক্ষা করা হবে।

আজ (সকালে ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ বলেন।

বর্ডারে মিটিংয়র মাধ্যমে যে ধরনের ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে ভারতকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী।

এছাড়া বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে পদ্মা, তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় জাতীয় স্বার্থবিরোধী যেকোনো চক্রান্ত মোকাবিলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি।

Advertise with us
Advertise with us
Advertise with us