ঢাকা
২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিদেশে বসে যারা দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন, তাদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জামায়াত নেতা জুবায়ের ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে- ‘বাবা ভুল করেছি মাফ করে দাও’ আ.লীগের চার নেতা পেট্রাপোলে কীভাবে বৈঠক করেন, ভারতকে প্রশ্ন রিজভীর এখনের এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে না বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: হাসনাত রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে ভারত: নিপুণ রায় তরুণদের মেধা, নৈতিকতা ও নেতৃত্বে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির
Advertise with us

বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে ভারত: নিপুণ রায়

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   ২১ বার পঠিত
বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে ভারত: নিপুণ রায়

ছবি: সংগৃহীত

তিনি অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটিয়ে এর দায় বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর চাপানোর অপচেষ্টা হতে পারে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি পাড়া-মহল্লায় নিরাপত্তা পাহারা জোরদার করার আহ্বান জানান তিনি।

হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নিপুণ রায় চৌধুরী।

সোমবার (২৩ নভেম্বর) সকালে চুনকুটিয়া এলাকায় আয়োজিত এ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের কয়েক শতাধিক নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে নিন্দা জানান তিনি।

নিপুণ রায় চৌধুরী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ কিংবা আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। কোনো দেশের প্রভুত্ব বাংলাদেশ মেনে নেবে না।

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’—এই নীতিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনা করছেন। তার নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা সন্ত্রাস ও সহিংসতা চালাবে, তাদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us