ঢাকা
২৩ নভেম্বর ২০২৬
Advertise with us

পাকিস্তানে গেলেন স্পিকার হাফিজ উদ্দিন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   ২১ বার পঠিত
পাকিস্তানে গেলেন স্পিকার হাফিজ উদ্দিন

ছবি: ফাইল ছবি

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে পাকিস্তানের উদ্দেশে রওনা হন তিনি।

সংসদ সচিবালয় জানায়, স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

সফর শেষে আগামী ২৯ নভেম্বর সংসদীয় প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us