ঢাকা
২৩ নভেম্বর ২০২৬
Advertise with us

সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   ২১ বার পঠিত
সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের

ছবি: ফাইল ছবি

সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি সাধারণ মানুষকেও পাহারা বসানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের বাংলাদেশে পুশইনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন।

তিনি লেখেন, ‘সীমান্তবর্তী এলাকার সংগ্রামী মানুষদের বলব, বিজিবির পাশাপাশি আপনারাও সীমান্তে পাহারা বসান। বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের পুশইন করার যে অপচেষ্টা শুরু হয়েছে, সেটাকে রুখে দিতে হবে।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাত্র বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত পাঠাতে হবে। অন্য কোনো অবৈধ ও বেআইনি প্রক্রিয়ায় তাঁকে ঠেলে পাঠানোর অপচেষ্টা একপ্রকার যুদ্ধের উসকানির শামিল।’

তিনি লেখেন, ‘বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না। বাংলাদেশ আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত। আইনের বাইরে যেকোনো প্রক্রিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। বাংলাদেশের মুক্তিকামী ও লড়াকু জনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়, এমন যেকোনো অন্যায়কে মোকাবিলা করতে প্রস্তুত আছে, ইনশাআল্লাহ।’

Advertise with us
Advertise with us
Advertise with us