ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি পরওয়ারের নিন্দা নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খাঁনের গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ এপিসি থেকে ফেলে শিক্ষার্থী ইয়ামিন হত্যা: ১৯ আসামির বিচার শুরু শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
Advertise with us

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬   ২৭ বার পঠিত
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সরকার আন্তরিক এবং এ খাতের সুরক্ষা ও উন্নয়নে সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘তৈরি পোশাক খাতে যে অস্থিরতা দেখা যাচ্ছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর লক্ষ্য এ শিল্প এবং বাংলাদেশকে বিপদে ফেলা। এই সেক্টরকে রক্ষা করার দায়িত্ব সবার, শুধু সরকার, শ্রমিক বা মালিকদের নয়। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, যাতে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পূরণ করা যায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বছর যে বাজেট দেওয়া হয়েছে, সেটি শ্রমিকবান্ধব এবং গার্মেন্টস শিল্পবান্ধব। এ ধরনের কর্মকাণ্ডে প্রতীয়মান হয়, যারা এর পেছনে রয়েছে তারা বাংলাদেশের পোশাক খাত ধ্বংস করতে চায় এবং নারীর ক্ষমতায়নকে অস্বীকার করে। তারা ভবিষ্যতে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে সবার প্রত্যাশা পূরণ হবে। দেশে যেসব ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধ রুখে দাঁড়াতে জনগণ সোচ্চার আছে।

পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে একটি গোষ্ঠীর হাত রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে৷ সরকারের দিক থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সবাই মিলে কাজ করা হবে।

শামা ওবায়েদ বলেন, শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং নিরপেক্ষ প্রতিনিধিদের ওপর আস্থা রাখতে চায় সরকার। তারা যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণ করবেন, এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সরকারের লক্ষ্য শ্রমিকেরা যেন ভালো থাকেন। শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হলে দেশের ভাগ্য পরিবর্তন হবে।

মাহদী আমিন বলেন, গত কয়েক দিন ধরে কিছু কিছু জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। এর পেছনে রাজনৈতিক উস্কানি এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। সরকার অত্যন্ত আন্তরিকতা ও সর্বোচ্চ সহনশীলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করতে চাইছে।

Advertise with us
Advertise with us
Advertise with us