ঢাকা
২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
লীগ রুখতে না পারলে সরকারের পদত্যাগ করা উচিত: শিবির সভাপতি অস্ট্রেলিয়া পৌঁছেছেন জামায়াত আমির দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহযোগিতা চাইলেন আইজিপি ‘প্রধানমন্ত্রীর কাছে রাজনীতির শক্তি ক্ষমতার আড়ম্বর নয়, গণমানুষের সমর্থন’: মাহদী আমিন সরকার ব্যর্থ হলে ফ্যাসিবাদ ঠেকাবে ১১ দলীয় ঐক্য: মামুনুল হক আ.লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না: জামায়াত নেতা আজহারুল যারা আ. লীগের গুণগান গায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে: ডিএসসিসি প্রশাসক
Advertise with us

প্রয়োজনের অতিরিক্ত কাপড়ের যাকাত দিতে হবে?

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   ৩১ বার পঠিত
প্রয়োজনের অতিরিক্ত কাপড়ের যাকাত দিতে হবে?

ছবি: সংগৃহীত

ধর্ম ডেস্ক :যাকাত ইসলামের ফরজ বিধান। সামর্থ্যবান ব্যক্তিরা ঠিকমতো যাকাত আদায় করলে আল্লাহ তায়ালার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। আবার কেউ যাকাত আদায়ে গড়িমসি করলে বা ঠিকমতো যাকাত না দিলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির কথা বলা হয়েছে।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন,  ‘তোমরা সালাত আদায় কর এবং যাকাত প্রদান কর। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর নিকটে পাবে। নিশ্চয়ই তোমরা যা কর আল্লাহ তা দেখছেন। (সুরা বাকারা, আয়াত : ১১০)

প্রয়োজনের অতিরিক্ত কাপড়ের যাকাত দিতে হবে?

অনেকে বছরের বিভিন্ন সময় এবং ঈদ ও উৎসবের সময় দামী কাপড়-চোপড় কেনেন। কেউ কেউ এতো বেশি কাপড় কেনেন যে অধিকাংশ কাপড় নিয়মিত ব্যবহার করা হয় না। আলমারিতে পড়ে থাকে। অল্প কিছু কাপড়ের বাইরে অধিকাংশ কাপড় অপ্রয়োজনীয় বলা যায়। কারো সংগ্রহে এমন অতিরিক্ত কাপড় থাকলে সেই অতিরিক্ত কাপড়ের কি যাকাত দিতে হবে?

কারো অতিরিক্ত কাপড় থাকলে সেই অতিরিক্ত কাপড়ের যাকাত দিতে হবে না। কারণ, তা ব্যবহারের কাপড়। ব্যবহারের কাপড়চোপড় প্রয়োজনের অতিরিক্ত ও মূল্যবান হলেও তার উপর যাকাত আসে না। কিন্তু স্বর্ণ, রূপার অলংকার ব্যবহারের জন্য হলেও তার যাকাত দিতে হয়।

তবে জামা-কাপড় কিংবা অন্য কোনো সামগ্রীতে সোনা-রুপার কারুকাজ করা থাকলে তা-ও জাকাতের হিসাবের  অন্তর্ভুক্ত হবে এবং যে পরিমাণ সোনা-রুপা কারুকাজে লেগেছে অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সঙ্গে তারও জাকাত দিতে হবে।

আর সাধারণ অতিরিক্ত কাপড়ের উপর যাকাত না আসলেও তা থেকেনফল সদকা করা যায়। হাদিস শরিফে ব্যবহৃত কাপড় সদকা করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং এ ধরনের কাপড় সদকা করার ফজিলতও অনেক।

ওমর (রা.) বলেন, আমি রাসুলকে (সা.) বলতে শুনেছি যে, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে দোয়া পড়বে এরপর পুরাতন কাপড়টি সদকা করে দিবে সে আল্লাহ তায়ালার হেফাযত ও নিরাপত্তায় থাকবে এবং জীবনে ও মরণে আল্লাহ তায়ালার পথে থাকবে। (জামে তিরমিজি, হাদিস: ৩৫৬০)

Advertise with us
Advertise with us
Advertise with us