ঢাকা
২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: প্রতিমন্ত্রী আমিনুল হক মার্কিন অবরোধের বিরুদ্ধে ইরানের নতুন হুঁশিয়ারি মালদ্বীপের সাথে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে : স্পিকার ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতে জুবাইদা রহমানের আহ্বান কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে বললেও সেই রায়কে তোয়াক্কা করেননি : শিবির সভাপতি রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, শেখ হাসিনার ফাঁসির দাবি
Advertise with us

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   ৪১ বার পঠিত
গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

ছবি: সংগৃহীত

গাজীপুরের বিভিন্ন এলাকায় সম্ভাব্য শ্রমিক আন্দোলন ঠেকাতে আজ ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ওই জেলার ৫০টি কারখানা স্থায়ীভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়।

সরেজমিনে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষের যাতায়াত কমে গেছে। ফলে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান তেমনভাবে খোলেনি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন গণমাধ্যমকে জানান, ভোগড়া, সালনা ও বাংলাবাজার এলাকার ৮-১০টি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

ছুটির পর শ্রমিকেরা রাস্তায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

তিনি আরও বলেন, চলমান শ্রমিক অসন্তোষের কারণে আজ সকাল ১০টা পর্যন্ত প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বর্তমানে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই এবং জেলার বাকি সব কারখানায় যথারীতি উৎপাদন চলছে।

Advertise with us
Advertise with us
Advertise with us