ঢাকা
২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: প্রতিমন্ত্রী আমিনুল হক মার্কিন অবরোধের বিরুদ্ধে ইরানের নতুন হুঁশিয়ারি মালদ্বীপের সাথে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে : স্পিকার ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতে জুবাইদা রহমানের আহ্বান কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে বললেও সেই রায়কে তোয়াক্কা করেননি : শিবির সভাপতি রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, শেখ হাসিনার ফাঁসির দাবি
Advertise with us

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফেরার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি : রিজভী

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   ৪০ বার পঠিত
রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফেরার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি : রিজভী

ছবি: সংগৃহীত

রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার আগে এই মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, অতীতে আমাদের পাঠ্যসূচিতে একটি দলের এবং তার নেতার ইতিহাসই শুধু রাখা হয়েছিল। অন্যান্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।

তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে ভিন্নমতে দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম খুন ক্রসফায়ার ছিল ফ্যাসিস্টদের চরিত্র। হত্যার রাজনীতি তারা আবার শুরু করেছে। তারা চাইছে রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ফিরতে। এতে পার্শ্ববর্তী দেশ ইন্ধন দিচ্ছে।

এদিকে, নতুন করে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, যা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। ভারত থেকে অনেকে তার ইন্ধন দিচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us