ঢাকা
২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: প্রতিমন্ত্রী আমিনুল হক মার্কিন অবরোধের বিরুদ্ধে ইরানের নতুন হুঁশিয়ারি মালদ্বীপের সাথে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে : স্পিকার ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতে জুবাইদা রহমানের আহ্বান কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে বললেও সেই রায়কে তোয়াক্কা করেননি : শিবির সভাপতি রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, শেখ হাসিনার ফাঁসির দাবি
Advertise with us

রাজধানীর রায়েরবাজারে অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   ৪০ বার পঠিত
রাজধানীর রায়েরবাজারে অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কিছু দোকান ও বসতঘর।

আজ সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আজ সকাল সোয়া ১০টার দিকে রায়েরবাজারে বাজারে আগুন লাগার খবর পান তারা। কাঁচাবাজার ও পাশে ছোট ছোট টিনের বসত ঘরে আগুন লাগে। ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

তিনি জানান, হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের চেষ্টায় ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে সেখানে কেউ হতাহত হননি বলে আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us