ঢাকা
২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: প্রতিমন্ত্রী আমিনুল হক মার্কিন অবরোধের বিরুদ্ধে ইরানের নতুন হুঁশিয়ারি মালদ্বীপের সাথে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে : স্পিকার ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতে জুবাইদা রহমানের আহ্বান কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে বললেও সেই রায়কে তোয়াক্কা করেননি : শিবির সভাপতি রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, শেখ হাসিনার ফাঁসির দাবি
Advertise with us

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   ৪৪ বার পঠিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

ছবি: সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে তাদের সড়কের পাশ থেকে সরিয়ে দেন।

বৃহস্পতিবার  সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। এতে বাঘের বাজার এলাকার ৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাইকিং করেন। একপর্যায়ে শ্রমিকরা সড়কের পাশ থেকে সরে যান।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে জেলার ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোগড়া, কোনাবাড়ী, বাংলাবাজারসহ বিভিন্ন এলাকার বেশিরভাগ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, এখনো কোথাও সড়ক অবরোধ নেই। বাঘের বাজারে সামান্য সমস্যা ছিল, তা ঠিক হয়ে গেছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অনেক শিল্পকারখানায় কার্যক্রম চালু হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us