ঢাকা
১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক চীনকে লক্ষ্য করে যৌথ সামুদ্রিক মহড়া চালাবে কোয়াড আওয়ামী লীগ একহাত তুললে যুবদল ১০ হাত তুলবে: যুবদলের সভাপতি মুন্না গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার ‘ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে’, দল-মত নির্বিশেষে এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এরা বসন্তের কোকিল ‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’ : বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন : সাদিক কায়েম
Advertise with us

হজযাত্রীর কোটা বাড়ল, নিবন্ধনের সময় ২২ নভেম্বর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
হজযাত্রীর কোটা বাড়ল, নিবন্ধনের সময় ২২ নভেম্বর পর্যন্ত

ছবি: ফাইল ছবি

বাংলাদেশের হজযাত্রীদের কোটা বাড়িয়েছে সৌদি আরব। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজের জন্য এ কোটা বৃদ্ধি করেছে।

বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধন আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে। গত ১৬ নভেম্বর থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার এ তথ্য জানান ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ। তিনি জানান, বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের নিবন্ধন ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সব গণমাধ্যমে স্ক্রল আকারে প্রচারের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us