ঢাকা
১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক চীনকে লক্ষ্য করে যৌথ সামুদ্রিক মহড়া চালাবে কোয়াড আওয়ামী লীগ একহাত তুললে যুবদল ১০ হাত তুলবে: যুবদলের সভাপতি মুন্না গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার ‘ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে’, দল-মত নির্বিশেষে এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এরা বসন্তের কোকিল ‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’ : বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন : সাদিক কায়েম
Advertise with us

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   ৩৪ বার পঠিত
পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

ছবি: সংগৃহীত

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

রাজধানীর ধানমন্ডিতে আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি নিয়ে প্রচলিত দর-কষাকষির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে পোশাকশ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণ করা জরুরি।

সিপিডির পক্ষ থেকে বলা হয়, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা ছাড়াই বেতন কাঠামো নির্ধারণের কাজ শুরু করেছে নিম্নতম মজুরি বোর্ড। অথচ শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে দেশের আর্থসামাজিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতার ভিত্তিতে একটি প্রমাণনির্ভর পদ্ধতি চালু করা প্রয়োজন।

সংস্থাটির হিসাবে, ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে চার সদস্যের একটি পরিবারের জন্য ২০২৬ সালে দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকায়। অন্যদিকে, চারজনের একটি পরিবারকে দারিদ্র্যসীমার উপরে রাখতে হলে মজুরি হতে হবে ১৮ হাজার ৫৭৮ টাকা এবং ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। এসব দিক বিবেচনায় নিয়েই ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে সিপিডি।

এর আগে শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ওই দিনই শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় জরুরি সভা অনুষ্ঠিত হয়। তবে এরপরও দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, সড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, চলমান এই আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত শিল্পমালিক এবং ছাত্রলীগ-যুবলীগের সদস্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us