ঢাকা
১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক চীনকে লক্ষ্য করে যৌথ সামুদ্রিক মহড়া চালাবে কোয়াড আওয়ামী লীগ একহাত তুললে যুবদল ১০ হাত তুলবে: যুবদলের সভাপতি মুন্না গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার ‘ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে’, দল-মত নির্বিশেষে এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এরা বসন্তের কোকিল ‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’ : বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন : সাদিক কায়েম
Advertise with us

উত্তর-দক্ষিণ করিডোর নিয়ে ইরান, ওমান ও উজবেকিস্তানের মধ্যে কী আলোচনা হলো?

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   ২৯ বার পঠিত
উত্তর-দক্ষিণ করিডোর নিয়ে ইরান, ওমান ও উজবেকিস্তানের মধ্যে কী আলোচনা হলো?

ছবি: সংগৃহীত

আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং ‘উত্তর-দক্ষিণ করিডোর’-এর বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেছেন ইরান, ওমান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। এ লক্ষ্যে মঙ্গলবার ওমানের রাজধানী মাস্কাটে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদি এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়োর সাইদভ বৈঠকে অংশ নেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বৈঠকের আয়োজন করেন।

বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার, পরিবহন ও ট্রানজিট ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তঃআঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন তিন দেশের মন্ত্রীরা।

এ সময় মধ্য এশিয়া থেকে পারস্য উপসাগর ও ওমান উপসাগর পর্যন্ত বিস্তৃত ‘উত্তর-দক্ষিণ করিডোর’ ব্যবহার করে বাণিজ্যিক আদান-প্রদান বাড়ানোর ক্ষেত্রে তিন দেশের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন তারা।

মন্ত্রীরা বলেন, এই করিডোরের কার্যকর ব্যবহার আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য আঞ্চলিক পরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ, সম্পন্ন করা এবং বিদ্যমান ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বৈঠকে তিন দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ ও পরিবহন সংযোগ আরও শক্তিশালী করার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনের বিষয়েও মতবিনিময় হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us