ঢাকা
১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক রহমান ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন’: সংসদে বসেই মাহমুদা মিতু পেলেন হুমকি ১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিনের প্রশ্ন আগুন সন্ত্রাসের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে নুসরাত নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার চেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’: আসিফ মাহমুদ বিএনপি নেতাদের কঠোর হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন সামান্তা শারমিনকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ
Advertise with us

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের টেস্ট অভিষেক

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   ৩৪ বার পঠিত
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের টেস্ট অভিষেক

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ প্রথম টেস্টে আগে টসে জিতেছে। নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলাম রবিনের। বাংলাদেশের চলমান জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ১২২তম সদস্য তিনি।

সবশেষ ৪ টেস্টে বাজে পারফর্ম করেছে বাংলাদেশ দল। বিশেষ করে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল তারা। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ হারের পর এবার আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।

ব্যাটিং নেওয়ার কারণ ব্যাখ্যা করে শান্ত বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করতে যাচ্ছি। পিচটা শুকনো মনে হচ্ছে এবং আমার মনে হয় আমরা প্রথম ইনিংসে একটা ভালো স্কোর গড়তে পারব।’ জোহানেসবার্গ টেস্ট নিয়ে সতীর্থদের কাছে তার চাওয়া, ‘দল হিসেবে আমাদের ধারাবাহিক হতে হবে। আমার মনে হয় গত কয়েকদিনের প্রস্তুতি বেশ ভালো ছিল, এবং মানসিকভাবে ছেলেরা প্রস্তুত। আশা করি আমরা এখানে ভালো ক্রিকেট খেলব।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারক্রাম, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সিমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

Advertise with us
Advertise with us
Advertise with us