ঢাকা
১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মজিবুর রহমান মঞ্জু তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : গোলাম পরওয়ার দেবের নতুন সিনেমার নায়িকা হচ্ছেন সোহিনী? একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : ভূমি প্রতিমন্ত্রী রাজনৈতিক কারণে অনেক যোগ্য চিকিৎসক অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাননি : মির্জা আব্বাস শারজাহ টেস্টে জিম্বাবুয়ের দাপট, টেইলরের সেঞ্চুরি ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে কথা বলবেন ট্রাম্প
Advertise with us

শারজাহ টেস্টে জিম্বাবুয়ের দাপট, টেইলরের সেঞ্চুরি

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   ২৮ বার পঠিত
শারজাহ টেস্টে জিম্বাবুয়ের দাপট, টেইলরের সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

শারজাহ টেস্টে প্রথম দিনে আফগানিস্তানের উপর ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। টেস্টের দ্বিতীয় দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৪ ওভারে পাঁচ উইকেটে ২৮১ রান করছে তারা। ব্রেন্ডন টেইলর ১১২ রানে ব্যাট করছেন। অন্যদিকে ইমানুয়েল সিগা আছেন ১৪ রানে। ম্যাচে ইনোসেন্ট কাইয়া ৯৬ রান করে আউট হয়ে সেঞ্চুরি মিস করেছেন।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতে বেন কারান এবং ইনোসেন্ট কাইয়া মিলে ভালো শুরু এনে দেন। জুটিতে এসেছে ৯৮ রান। কারান ফিফটির খুব কাছে গিয়েও ফিফটি মিস করেছেন। ৭৭ বলে ৪৪ রান করে সাজঘরে ফিরে যান বেন কারান। তবে কাইয়া টিকে ছিলেন। ফিফটি ছুঁয়ে ছুটেছেন সেঞ্চুরির দিকে।

তিনে নেমে সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন ব্রেন্ডন টেইলরও। কাইয়া-টেইলরের ব্যাটে ছুটেছে জিম্বাবুয়ের ইনিংস। ফিফটি ছুঁয়ে সেঞ্চুরির দিকে ছুটেছেন টেইলর। কাইয়া সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন। তবে পাওয়া হয়নি সেঞ্চুরিটা। ১৬৭ বলে ৯৬ রানের ইনিংস খেলে দলের ২০০ রানের মাথাতে থেমেছেন কাইয়া।

টেইলর অবশ্য দিনের শেষ পর্যন্ত টিকে ছিলেন। কাইয়াকে হারানোর পর দ্রুত আরও ৩ উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। তবে টেইলরকে ফেরানো যায়নি। ১৬৩ বলে ৯৬ রান করে টিকে থেকে দিন শেষ করেছেন তিনি। সাথে অপরাজিত আছেন তাফাদজওয়া টিসিগা, ১৬ বলে করেছেন ২ রান। ৮২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান তুলে দিন শেষ করেছে জিম্বাবুয়ে।

বাকিদের মধ্যে অধিনায়ক ব্রায়ান ব্রেনেট ৬ বলে ০ রান করেছেন। ১৯ বলে ৩ রান করেন ওয়েসলি মাধেভেরে। ৪৪ বলে ৮ রান করেন আনতুম নাকভি।

আফগানিস্তানের হয়ে নাসের খান মারুফখিল ৪ উইকেট শিকার করেছেন। এছাড়া ১ উইকেট তোলেন জিয়াউর রহমান।

Advertise with us
Advertise with us
Advertise with us