ঢাকা
১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনে নারীদের সুযোগ দেওয়া উচিত : স্পিকার ৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রেরণা : রিজভী শীতের সবজির বাজারে চড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার : আইনমন্ত্রী সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতি
Advertise with us

সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনে নারীদের সুযোগ দেওয়া উচিত : স্পিকার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনে নারীদের সুযোগ দেওয়া উচিত : স্পিকার

ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

তিনি বলেছেন, বর্তমান সময়ের নারীরা অনেক বেশি স্মার্ট ও যোগ্য। তারা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অনেক পুরুষ প্রার্থীকে পরাজিত করার সক্ষমতা রাখেন। তাই প্রতিটি রাজনৈতিক দলের এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত।

শুক্রবার সন্ধ্যায় বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, এবারের সংসদে নারী সংসদ সদস্যরা পুরুষ সদস্যদের তুলনায় অনেক বেশি স্মার্ট ও যোগ্য। তাদের মধ্যে পাঁচজন ব্যারিস্টার, ছয়জন চিকিৎসক এবং প্রকৌশলীও রয়েছেন। সংসদে তাদের জ্ঞান, ব্যক্তিত্ব, কথা বলার ধরন ও সংসদীয় আচরণ আমাকে মুগ্ধ করেছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি অনুষ্ঠানে তিনি প্রস্তাব দিয়েছেন, ৩০০ আসনের মধ্যে প্রতিটি রাজনৈতিক দল যেন এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেয়। তারা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন। এভাবেই নারীর প্রকৃত রাজনৈতিক সক্ষমতা প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিদ্যালয় প্রাঙ্গণ স্বাধীনতার প্রস্তুতি ও সংগঠনের কেন্দ্রে পরিণত হয়েছিল। এখানে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সচিবালয়। মুক্তিযুদ্ধ পরিচালনা ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য গঠিত হয়েছিল সংগ্রাম পরিষদ।
তিনি আরও বলেন, ১৭ এপ্রিল পর্যন্ত বরিশালে এই সংগ্রাম পরিষদ ও সচিবালয় দক্ষিণাঞ্চলে স্বাধীন বাংলাদেশের পক্ষে প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে স্পিকার বলেন, যে প্রতিষ্ঠান তাদের গড়ে তুলেছে, সেই প্রতিষ্ঠানের প্রতিও তাদের দায়িত্ব রয়েছে। বিশেষ করে বিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী আর্থিকভাবে সচ্ছল নয়। এসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানে বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us